শোক
জালালউদ্দিন আহমেদ
সাবেক সচিব ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য জালালউদ্দিন আহমেদ (৭৯) গতকাল বৃহস্পতিবার মাঝরাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।
মোখলেছুর রহমান
বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরের খবর পত্রিকার শেরপুর প্রতিনিধি মোখলেছুর রহমান (৪৫) গত বুধবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, মা-বাবা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাজা শেষে ওই মাদ্রাসার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি