শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমান আলী

বগুড়ার শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা ইমান আলী (৭১) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামে। তিনি ছেলেমেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক মোকছেদ আলী ফারাজী (৯৭) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ আসর সরখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অভয়নগর (যশোর) প্রতিনিধি।