শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ আবু নাসিম
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম (৬৯) গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় সাতক্ষীরা শহরের সুলতানপুর ফুটবল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে ওই এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

বেগম জীবুন্নেছা
বেগম জীবুন্নেছা (৮০) বার্ধক্যজনিত রোগে গতকাল বুধবার বেলা তিনটায় ঢাকার কমিউনিটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার মেয়ে, তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব ইস্কাটন জামে মসজিদে প্রথম জানাজার পর মরহুমাকে নোয়াখালী সদর থানার অশ্বদিয়া ইউনিয়নে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা ছিল। তিনি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখ্তারের মা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির শাশুড়ি। বিজ্ঞপ্তি।