শোক
মনির আহমেদ
পপুলার অ্যাডভারটাইজিং লিমিটেডের পরিচালক মনির আহমেদ (৫১) গত বুধবার ফেনীর ফুলগাজীর বশিকপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।
লুৎফার নাহার
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা লুৎফার নাহার (৭২) গত সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। চণ্ডীপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা তাঁর বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার দ্বিতীয় ছেলে আলমগীর হোসেন প্রথম আলোর জ্যেষ্ঠ ডিটিপি অপারেটর। বিজ্ঞপ্তি।