শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনীল চন্দ্র দে
শেরপুরের সমাজসেবক, মা ভবতারা কালীমন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য সুনীল চন্দ্র দে (৮৫) গতকাল শনিবার ভোরে জেলা শহরের গোপালবাড়ী এলাকার নিজ বাসভবনে মারা গেছেন। তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল দুপুরে পৌর শেরী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শেরপুর প্রতিনিধি

মোবারক আলী
নরসিংদীর ঘোড়াশালের পাইক্সা গ্রামের বাসিন্দা মোবারক আলী (৮৫) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।