শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুন নাহার রহমান
বাংলাদেশ মহিলা সমিতি রংপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরুন নাহার রহমান (৮৫) গত শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও আইনজীবী প্রয়াত আজিজুর রহমানের স্ত্রী। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
মোশাররফ হোসেন
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা আইনজীবী মোশাররফ হোসেনের (৭৪) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মার্চ। এ উপলক্ষে ঢাকার শান্তিবাগের বাসায় বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মোশাররফ হোসেন আইন পেশার পাশাপাশি প্রগতিশীল রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।