শোক
আবদুস সাহিদ সিকদার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ঘনিষ্ঠ সহচর আবদুস সাহিদ সিকদার (৯৫) গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দ্বিতীয় ছেলে অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গতকাল সকালে প্রথম জানাজা এবং গাজীপুরের কাপাসিয়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে লাশ কাপাসিয়ার তরগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
চেহলাম
নুরুরনাহার
রাজধানীর হাজারীবাগ এলাকার বাসিন্দা সমাজসেবক মরহুম মাজিদুর রহমান খানের স্ত্রী নুরুরনাহারের চেহলাম আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাজারীবাগের গণকটুলী লেনের নিজ বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার। বিজ্ঞপ্তি।