শোক
মো. আসাদুল্লাহ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার সুবহান নগর কলোনির বাসিন্দা মো. আসাদুল্লাহ (৬০) গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রহনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গতকাল বিকেলে জানাজা শেষে খোঁয়াড় মোড় গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সহসভাপতি ও সংবাদপত্র এজেন্ট ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
মোসাম্মাৎ আঞ্জুমান নেছা
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা মোসাম্মাৎ আঞ্জুমান নেছা (৯১) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি ইন্ডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীমের দাদি। ফেনী অফিস