শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া (৬৬) গত বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের রহমতগঞ্জ কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রও ছিলেন।