শোক
মোহাম্মদ আবদুল সবুর
সমাজসেবী মোহাম্মদ আবদুল সবুর (৬৬) গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তর কাফরুলে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাড্ডার বেরাইদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আবদুল সবুরের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
ফরিদ আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ (৪৮) গতকাল রোববার সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ফরিদ আহমেদের গ্রামের বাড়ি রংপুর সদরে। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের তালাইমারি এলাকায় ভাড়া থাকতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বজলার রহমান
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বজলার রহমান (৭৩) গতকাল রোববার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উজির ধরনীবাড়ি গ্রামের বাসিন্দা বজলার রহমান স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল জোহরের নামাজের পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি