শোক
মঞ্জুর আহমেদ
কুর্মিটোলা গলফ ক্লাবের সাবেক অধিনায়ক মঞ্জুর আহমেদ (৬৫) গত শনিবার থাইল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর লালমাটিয়া ব্লক সি জামে মসজিদে গতকাল সোমবার বাদ মাগরিব জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হয়। একই মসজিদে কাল বুধবার বাদ মাগরিব তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. আনিসুর রহমান
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান (৪৯) ঢাকার জুরাইনের নিজ বাসায় গত রোববার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, এক মেয়ে, ভাইবোন ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামে পারিবারিক কবরস্থানে বাদ জোহর জানাজার পর তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী মো. এনামুল হকের বড় ভাই। বিজ্ঞপ্তি।