শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোখলেছুর রহমান
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সাবেক নেতা মোখলেছুর রহমান (৬২) গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
মোখলেছুর রহমান স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের চাচাতো ভাই। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাশেদ খান মেনন ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বিজ্ঞপ্তি।