শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দেলী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রউফ (৮৯) গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জোহর দেলী পাতাইসার উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সুলতানা নাসিমা বানু
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিকিৎসক এস এ মালেকের সহধর্মিণী সুলতানা নাসিমা বানু (৬৯) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জুমা রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। লাশ কাল রোববার বনানী কবরস্থানে দাফন করা হবে। সুলতানা নাসিমা বানু ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নিউজ অ্যান্ড ভিউজ পত্রিকার সম্পাদনা করতেন। বিজ্ঞপ্তি।
মুকুল মুৎসুদ্দী
বিশিষ্ট ভাস্কর মুকুল মুৎসুদ্দী (৫৭) গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের জয়দেবপুরে নিজ বাসভবনে মারা গেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী গতকাল রাতেই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মুকুল মুৎসুদ্দী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ম্যুরাল ভাস্কর্য ‘জনতার দেয়াল’-এর অন্যতম শিল্পী। এ ছাড়া জাতীয় জাদুঘরে ভাষাশহীদদের ওপর তাঁর চারটি উল্লেখযোগ্য ভাস্কর্য রয়েছে। বিজ্ঞপ্তি।