শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি অরুণ সেন
চট্টগ্রামের সাহিত্য পত্রিকা ঋতপত্র সম্পাদক কবি অরুণ সেন (৫৯) গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। গতকাল সকালে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
কবির মরদেহে শ্রদ্ধা জানায় খেলাঘর, উদীচী, বোধন, প্রমা, উচ্চারক, সম্মিলিত আবৃত্তি জোটসহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে কবির মরদেহ চট্টগ্রামের বোয়ালখালীর অহল্যার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
অরুণ সেনের মোট ১১টি কবিতা ও ছড়ার বই বেরিয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি সাহিত্যচর্চা করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম