শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফতাব
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক উপপরিচালক মেহের আফতাব গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি চট্টগ্রামের চট্টেশ্বরী সড়কের বাসিন্দা আফতাব হুসেইন ও বেগম আজগারী হুসেইনের মেয়ে। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ আলী সিদ্দিকী
নেত্রকোনা মহুয়া থিয়েটারের সভাপতি ও ঐতিহ্যবাহী সিদ্দিক প্রেসের মালিক মোহাম্মদ আলী সিদ্দিকী (৬৫) গতকাল সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে নেত্রকোনা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তিনি এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আরাফাত সিদ্দিকীর বাবা। বিজ্ঞপ্তি।