শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সামাদ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদ গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোক প্রকাশ করেছেন৷ আরও শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদুল বারি এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ৷ বিজ্ঞপ্তি

মো. বদিউল আলম
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বদিউল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার চীনের সাংহাইয়ের আবাসস্থল থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে। তিনি উন্নততর প্রশিক্ষণের জন্য ৭ মে চীনে গিয়েছিলেন। স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন, তাঁর মৃতদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷ নিজস্ব প্রতিবেদক৷

ফিরোজ আলম খান
বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ফিরোজ আলম খান (৯৩) গত বৃহস্পতিবার রাজধানীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন৷ গতকাল শুক্রবার বাদ জুমা লালমাটিয়া সি ব্লকের মিনার মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়৷ বিজ্ঞপ্তি৷

মুহাম্মদ সিরাজুল হক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ সিরাজুল হক (৬০) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন৷ গতকাল দুপুরে রাজধানীর অাফতাব নগরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তাঁর জানাজা অনুষ্ঠিত হয়৷ বিজ্ঞপ্তি৷