শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালাম আজাদ
অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭৪) গত মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামে আজ শুক্রবার সকাল ১০টায় জানাজার পর তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
গোপাল চন্দ্র সাহা
সহকারী অ্যাটর্নি জেনারেল গোপাল চন্দ্র সাহা (৬৯) মারা গেছেন। গত বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের আদালতকক্ষে আইন কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।