শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ. আলী সর্দার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়দীয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আ. আলী সর্দার (৭৭) গত বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।