শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলমগীর ভূইয়া
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি মো. আলমগীর ভূইয়া (৫৭) গতকাল রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। গতকাল রোববার বাদ আসর হবিগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা ও সন্ধ্যা সাতটায় তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাইশিমুলে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাঁর লাশ দাফন করা হয়।