শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কফিল উদ্দীন
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোস্যাল মেডিসিনের (নিপসম) প্রতিষ্ঠাতা পরিচালক ইমেরিটাস অধ্যাপক এ কে এম কফিল উদ্দীন (৯০) গত শুক্রবার দুপুরে রাজধানীর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ শুক্রবার রাতে নিজ বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার ঘুনাইঘর গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর অনেক গবেষণা নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ ছাড়া চিকিৎসার ওপর তাঁর কয়েকটি বই প্রকাশিত হয়েছে৷ কুলখানি আজ সোমবার বাদ আসর নিজ বাসভবনে (৫৭/১ কলাবাগান লেক সার্কাস) অনুষ্ঠিত হবে।

সামছুল হক
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সামছুল হক (১১০) গতকাল রোববার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী|