শোক
কানিজ ফাতেমা চৌধুরী
কানিজ ফাতেমা চৌধুরী গত বৃহস্পতিবার ভোর ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডের অ্যাজাক্স স্পোর্টস কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নিজাম হোসেন চৌধুরীর স্ত্রী। কানিজ ফাতেমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের কর্মকর্তা, উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী পরিষদের সদস্য, কর্মচারী ও খেলোয়াড়েরা। বিজ্ঞপ্তি।
আবদুর রহমান মিয়াজী
কুমিল্লার বরুড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান মিয়াজী (১০২) গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা বরুড়া উপজেলার নিজ গ্রাম পৈইয়াপাড়া এলাকায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
লাল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের মুক্তিযোদ্ধা লাল মিয়া (৬২) গত বুধবার রাতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত বৃহস্পতিবার বাদ জোহর বাইসার উত্তর জামে মসজিদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি