শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবির হোসেন
পঞ্চাশ ও ষাটের দশকের প্রথিতযশা ফুটবলার মো. খবির হোসেন (৮১) গতকাল সোমবার ভোরে মাগুরা শহরের নিজনান্দুয়ালীতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে মাগুরা নোমানী ময়দানে জানাজা শেষে নিজনান্দুয়ালী গোরস্থানে তাঁকে দাফন করা হয়। ১৯৬২ সাল থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পুলিশ ফুটবল দলের হয়ে জাতীয় পর্যায়ে কয়েকবার কৃতিত্বের স্বাক্ষর রাখেন মো. খবির হোসেন। 

ছায়েরা বেগম
মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বারাশিয়া গ্রামের বাসিন্দা ছায়েরা বেগম (৭৬) গত রোববার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সকালে বারাশিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের নানি। 

মোসা. মতিয়ারা বেগম
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামের বাসিন্দা মোসা. মতিয়ারা বেগম (৭০) গতকাল সোমবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব মো. মামুন অর রশিদের মা।