শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণ কান্তি গুহ
কুমিল্লার চান্দিনা গ্রামীণ খাদির মালিক অরুণ কান্তি গুহ (৬০) আর নেই। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় চান্দিনা থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। অরুণ গুহ চিরকুমার ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চান্দিনায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বাংলাদেশে খাদি শিল্পের প্রসারে অরুণ কান্তি গুহের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি এ ভূখণ্ডে দেশীয় বস্ত্র, বিশেষ করে খাদির অন্যতম প্রবর্তক শৈলেন কান্তি গুহর ছেলে।