শোক
এস এম ইয়াহিয়া
সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহের অন্যতম খাদেম এস এম ইয়াহিয়া (৭৬) গত শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার জোহরের নামাজ শেষে দরগাহ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে দরগাহ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট।
কামরুল আনাম
কিশোরগঞ্জের দৈনিক সারাদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুল আনাম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল রোববার কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার তাঁর মরদেহ দেশে আনা হবে। কিশোরগঞ্জ সংবাদদাতা।
নজরুল হক
রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) নজরুল হক (৭২) বীর প্রতীক গতকাল রোববার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে চাঁদকুঠিরডাঙ্গা সরকারি কবরস্থানে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।