শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখতার সরদার

আওয়ামী লীগ নেতা আখতার সরদার (৮৬) গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আত্মীয়স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ এশা মগবাজার মোড় জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

এ আর এম সালেহউদ্দিন

বাংলাদেশ জুট করপোরেশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান এ আর এম সালেহউদ্দিন (৮৩) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বাদ আসর উত্তরা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

এ কে এম রেজাউর রহমান

সাবেক অতিরিক্ত সচিব এ কে এম রেজাউর রহমান (৭৫) ব্যাংককের একটি হাসপাতালে গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়ায় নিজ গ্রামে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।