শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর সড়ক এলাকার চিকিৎসক মুজিবুর রহমান (৯০) ১৯ জুন বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লািহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ মরহুমের এক ছেলে ও দুই মেয়ে যুক্তরাষ্ট্রে ও এক ছেলে যুক্তরাজ্যে অবস্থান করায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শমশেরনগর শাহি ঈদগাহ ময়দানে প্রথম জানাজা শেষে মরদেহ মৌলভীবাজার জেলা সদর হিমঘরে রাখা হয়। মরহুমের এক ছেলে আজ শনিবার সকালে দেশে ফিরলে এদিন বেলা দুইটায় মৌলভীবাজার সদরের শাহ মোস্তফা মাজারে দ্বিতীয় জানাজা শেষে মাজারসংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।