শোক
মো. নুরুল ইসলাম
কৃষি মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (বীজ) মো. নুরুল ইসলাম (৭৬) গত বুধবার রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ মফিজুল ইসলাম
ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টারের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম (৭১) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর মিরপুর ডিওএইচএসে তাঁর বাসভবনে আজ শুক্রবার বাদ আসর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শামসুজ্জোহা
রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুজ্জোহা (৫৮) গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী