শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী আজম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক সহ-উপাচার্য অধ্যাপক মো. আলী আজম (৭৯) গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আসরের নামাজের পর বিইউবিটির ক্যাম্পাসে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

মো. নুরুজ্জামান
নোয়াখালীর সেনবাগের উত্তর শাহাপুর গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান (৬২) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. নুরুজ্জামান প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমানের চাচা। নোয়াখালী অফিস