শোক
সিরাজুল মজিদ মামুন
বিটিভির সাবেক সংবাদপাঠক ও নাট্যব্যক্তিত্ব প্রকৌশলী সিরাজুল মজিদ মামুন (৭৩) গতকাল মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তি।
হাবিবুর রহমান
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান (৫৭) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিদ্যালয় মাঠে জানাজা শেষে গতকাল সন্ধ্যায় উপজেলার সিংরাজান গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মিনতি চক্রবর্তী
মিনতি চক্রবর্তী (৬৮) গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি চার মেয়ে, তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা মহানগর সবর্জনীন পূজা উদ্যাপন কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মাধুরী চক্রবর্তীর মা। বিজ্ঞপ্তি।