শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফউদ্দিনমকবুল

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বিশেষ সংবাদদাতা আশরাফউদ্দিন মকবুল (৭৮) গতকাল বুধবার ভোরে খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আশরাফউদ্দিন মকবুল স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

নুরুলইসলাম

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রবীণ সদস্য এবং বাংলামোটর কেন্দ্রের সুপারভাইজার নুরুল ইসলাম (৮৬) গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক মোসলেম মিয়া গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

আলীআকবরখান

ব্যবসায়ী আলী আকবর খান গতকাল বুধবার সকাল পৌনে সাতটায় ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। আলী আকবর খান ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মনিরা ইয়াসমিনের স্বামী। ইস্টল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ও কর্মচারীরা শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। বিজ্ঞপ্তি।