শোক

মোশারফ হোসেন
বাংলাদেশ বেতারের সাবেক বিজনেস ম্যানেজার মোশারফ হোসেন (৬৭) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

জিয়াউদ্দিন আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমদ গত ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেখানেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি এক মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় কার্জন হল পরিবেশ ক্লাব আগামী শুক্রবার বাদ আসর দোয়া মাহফিল আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।
মাহবুব-উল-করিম
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান নির্বাহী মাহবুব-উল-করিম (৬৭) গত রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।