শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মির্জা রশীদ উন নবী
নীলফামারী পিডিবির উপসহকারী প্রকৌশলী মির্জা রশীদ উন নবী (৫৬) সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, মাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শোক প্রকাশ করেছেন। নীলফামারী প্রতিনিধি।

ওয়াসিম সাজ্জাদ
ব্যবসায়ী ওয়াসিম সাজ্জাদ (৪৮) গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাবা-মা, স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা রোববার টেক্সাসে অনুষ্ঠিত হয়েছে।

আবদুল মোমেন
সমাজকল্যাণ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আবদুল মোমেন (৮৪) গতকাল মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা আজ বুধবার বেলা ১১টায় সমাজকল্যাণ ইনস্টিটিউট প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসায় কুলখানি ও দোয়া মাহফিল হবে। তাঁর ছেলে মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বিজ্ঞপ্তি