শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরিফুল ইসলাম
বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা কমিটির সভাপতি এস এম শরিফুল ইসলাম গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লািহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, জন্ডিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শরিফুল বেসরকারি উন্নয়ন সংগঠন ধুঞ্চি মহিলা উন্নয়ন সমিতির (ডিএমইউএস) নির্বাহী পরিচালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বাদ জুমা জানাজা শেষে স্থানীয় আটাশ কোলনী করবস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়৷