শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম মোস্তফা
পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা (৭৮) গত সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
সত্যরঞ্জন তালুকদার
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা, নাট্যব্যক্তিত্ব সত্যরঞ্জন তালুকদার (৬৬) গতকাল বুধবার সকালে সিলেটের একটি হাসপাতালে প্রাণত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সংস্কৃতিকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে শহরের কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ অফিস