শোক
ড. এম আনিসুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম আনিসুর রহমান (৭০) গত শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা এবং টাঙ্গাইলের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে আনিসুর রহমানকে দাফন করা হয়। ড. এম আনিসুর রহমান ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুতে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
আনোয়ার হোসেন পাটওয়ারি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন পাটওয়ারি (৫৩) গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারের মসজিদসংলগ্ন মাঠে জানাজা শেষে চাঁদপুরে গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মেয়র আনিসুল হক ও কাউন্সিলররা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
মোছাম্মৎ ছবিয়া খাতুন
চাঁদপুর জেলার মতলব থানার পূর্ব লালপুরের বাসিন্দা মোছাম্মৎ ছবিয়া খাতুন গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলেমেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকালে পূর্ব লালপুরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।