শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল জব্বার
শিল্পপতি আবদুল জব্বার গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল জব্বার নতুনধারা বাংলাদেশ-এনডিবির ধর্মবিষয়ক সম্পাদক এসটি তুষার ইমরানের বাবা। বিজ্ঞপ্তি।

জামাল উদ্দিন খান
চট্টগ্রামের গণি বেকারির মালিক ও হাজি আবদুল গণি সওদাগর ওয়াক্ফ এস্টেটের মোতোয়াল্লি জামাল উদ্দিন খান (৮০) গতকাল সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, নয় মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা গতকাল বাদ মাগরিব হাজী মুহম্মদ মুহসীন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর হজরত মিসকিন শাহ মাজার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।