শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকুল তালুকদার
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুকুল তালুকদার গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গতকাল বাদ আসর জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে তাঁর মরদেহ ফরিদপুরের সদরপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি যায়যায়দিন, নয়া দিগন্ত, আমার দেশ, আরটিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। বাসস।

আতিকুর রহমান
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য, বেলকুচি উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (৯০) গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনিই প্রথম বেলকুচিতে স্বাধীন বাংলার পতাকা ওড়ান। তাঁর মৃত্যুতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি