শোক
আব্দুল হালিম খান
পিরোজপুর শহরের ব্যবসায়ী আব্দুল হালিম খান (৮৫) গতকাল বৃহস্পতিবার ভোরে রাজারহাট মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর পিরোজপুরে কাশিফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ আসর নাজিরপুর উপজেলার বুইচাকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পিরোজপুর প্রতিনিধি।
সুধা সাহা
টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের স্বেচ্ছাসেবী চিকিৎসক সুধা সাহা (৭৭) মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের একটি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। টাঙ্গাইল সদরের কৈজুরী গ্রামের চিকিৎসক নিতাই চন্দ্র সাহা তাঁর স্বামী। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।