শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার এ কে এম নূরুন্নবী (৭৮) গত বুধবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ গোপীবাগ কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আজ শনিবার মালিবাগের গুলবাগ জামে মসজিদে এবং ফেনীর ছাগলনাইয়ার নিজপানুয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দ্য ডেইলি ফিন্যান্সিয়াল টাইমস-এর সম্পাদক আনোয়ারুল কবির শাহ্জাদার বাবা। বিজ্ঞপ্তি