শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরুল ইসলাম
নূরুল ইসলাম

নূরুল ইসলাম
শেরপুরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জাতীয় ইমাম পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি নূরুল ইসলাম (৬৭) গতকাল শনিবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ আসর শেরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি

মো. সফদার আলী
মো. সফদার আলী

মো. সফদার আলী
রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সাবেক শিক্ষক মো. সফদার আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ১৬ মে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই নরসিংদীর মনোহরদী উপজেলার শিবপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি