শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেনা কাহহার
কবি সুফিয়া কামালের প্রথম সন্তান ও রেডিও ব্যক্তিত্ব শহীদ আবদুল কাহহার চৌধুরীর স্ত্রী আমেনা কাহহার গতকাল শনিবার ভোর পাঁচটায় চট্টগ্রামের আগ্রাবাদে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর৷ তিনি দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন৷ গতকাল বাদ আসর গরিবুল্লাহ শাহর মাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়৷