শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. হাবিবুর রহমান তালুকদার
জামালপুরের সরিষাবাড়ীর সংস্কৃতিকর্মী ও সাবেক শিক্ষক মো. হাবিবুর রহমান তালুকদার (৮৯) গত রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সরিষাবাড়ীর মূলবাড়িতে গতকাল জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারের বাবা। বিজ্ঞপ্তি।

পরেশ চন্দ্র বিশ্বাস
ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা পরেশ চন্দ্র বিশ্বাস (৮২) গতকাল সোমবার মারা গেছেন। তিনি ছয় ছেলে, চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি আইনজীবী ঐক্য পরিষদের নেতা আনন্দ কুমার বিশ্বাসের বাবা। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
সালেহউদ্দিন
ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ সালেহউদ্দিনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ মে। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের সদস্যদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।