শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমজাদ আলী
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমজাদ আলী (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবার সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে দিনাজপুরের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নিজস্ব প্রতিবেদক।