শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমজাদ আলী

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী (৫৮) গত সোমবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে সচিবালয় মসজিদের সামনে জানাজা শেষে রাতে দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আমজাদ আলীর মৃত্যুতে ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং সচিব মো. আবদুল জলিল শোক জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক শ্রমিক পত্রিকার সম্পাদক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম (৬৬) গত সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে বাদ জোহর তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

 মৃত্যুবার্ষিকী

ডা. জাহান আরা রাব্বী

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহান আরা রাব্বীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ মে। এ উপলক্ষে আজিমপুর গোরস্থানে তাঁর কবরে ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ এবং কোরআনখানি ও এতিমদের খাওয়ানো হবে। তিনি শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর স্ত্রী। বিজ্ঞপ্তি।