শোক
এ বি এম আবুল কাশেম
সাবেক যুগ্ম সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এ বি এম আবুল কাশেম (৬৮) গত মঙ্গলবার বার্ধক্যজনিত রোগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি
রুহুল আমিন ভূঁইয়া
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার সাংগঠনিক সম্পাদক ও ময়নামতি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিন ভূঁইয়া (৪১) গতকাল বুধবার বেলা একটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, এক মেয়ে ও তিন বোন রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম এবং বেলা ১১টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
মৃত্যুবার্ষিকী
এম এ সাত্তার
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বেইসের প্রতিষ্ঠাতা এবং সাবেক সচিব এম এ সাত্তারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মে। এ উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন লাইনে বেইসের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। বিজ্ঞপ্তি