শোক
সৈয়দা রাবেয়া খাতুন
সিলেটের বাসিন্দা সৈয়দা রাবেয়া খাতুন গতকাল মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাত ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ আসর হজরত শাহজালাল দরগাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর শাশুড়ি। বিজ্ঞপ্তি।