শোক
শফিউল্লাহ চৌধুরী
রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল আমান হাউজিং সোসাইটির বাসিন্দা শফিউল্লাহ চৌধুরী গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর কুলখানি আজ সোমবার হাউজিং সোসাইটির মসজিদে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
রফিকুল ইসলাম
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামের রফিকুল ইসলাম (৬৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে তাঁর মরদেহ বিলশা কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুসের ছোট ভাই। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।
খন্দকার আবদুল হাফিজ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গ্রন্থবিতানের সভাপতি, বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপক (হিসাব) খন্দকার আবদুল হাফিজ (৭৬) গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর লালবাগের খান মোহাম্মদ মৃধা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সুফিয়া বেগম
রাজবাড়ীর গোয়ালন্দের বাসিন্দা সুফিয়া বেগম (৮৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছেলেমেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল রোববার স্থানীয় একটি মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্বামীর কবরস্থানের পাশে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য শিল্পপতি মরহুম নিজাম উদ্দিন আহম্মেদের স্ত্রী। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি