শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. তবিবুল হক
মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. তবিবুল হক (৬২) গতকাল সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন৷ পেশাগত জীবনে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ক্রিয়েটিভ পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন তিনি৷ বিজ্ঞপ্তি৷
এ কে এম আবদুল আউয়াল
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বানার হাওলা গ্রামের অবসরপ্রাপ্ত পশুপালন কর্মকর্তা এ কে এম আবদুল আউয়াল মিয়া গত রোববার রাত ১০টায় ঢাকার মনোয়ারা হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন৷ গতকাল সোমবার তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷ বিজ্ঞপ্তি৷