শোক
এ কে এম আব্দুল আজিজ
আলীগঞ্জ সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ কে এম আব্দুল আজিজ দেওয়ান (৯৫) গত রোববার বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আব্দুল আজিজ বরিশালের মেহেন্দীগঞ্জ থানার আলীগঞ্জ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আ. গাফফার আনসারীর বাবা। আব্দুল আজিজের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় নেতারা শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি
অজিত চন্দ্র সরকার
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারের বাবা অজিত চন্দ্র সরকার (৭৩) গত ১১ জুন যুক্তরাষ্ট্রে মারা গেছেন। তিনি মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। অজিত চন্দ্র সরকার কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তাঁর সৎকার হয়েছে।
মোসা. খাদেজা বেগম
মোসা. খাদেজা বেগম (৭৫) গত রোববার বিজিবি সদর দপ্তর হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ফকির মাজারের মাসোরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মোসা. খাদেজা বেগম ১৯৭১-এর মার্চে পিলখানায় শহীদ আব্দুল হকের স্ত্রী এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. এমদাদুল হকের মা। বিজ্ঞপ্তি