শোক
রমজান আলী বাহাদুর
মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডার রমজান আলী বাহাদুর গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
আজিজুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া নিবাসী ব্যবসায়ী আজিজুর রহমান (৬৭) গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গত মঙ্গলবার তাঁর লাশ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
পুষ্পনাহার
গাজীপুরের কোনাবাড়ীর বাসিন্দা পুষ্পনাহার (৬২) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। পুষ্পনাহারের এক ছেলে হাসনাত প্রদীপ থিয়েটার আর্ট ইউনিটের কর্মী। বিজ্ঞপ্তি।